জয়পুরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও তদারকি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার হরিজন সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এবং উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।

