Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পঞ্চগড়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৫৪ জন সাংবাদিক অংশ নেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। কর্মশালায় সহযোগিতা করে জেলা প্রশাসন, পঞ্চগড়।

প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

কর্মশালায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের প্রতিনিধি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ও নিউজ২৪-এর প্রতিনিধি সরকার হায়দার, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদ, শহিদুল ইসলাম শহীদ, এ হোসেন রায়হান, ইকবাল বাহের, আবু নাঈম, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রাসেদুজ্জামান রাসেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশ নেন।

এ ছাড়া দি বাংলাদেশ টুডে, দৈনিক জনতা ও নবধারার প্রতিনিধি মো. এনামুল হক, সোহাগ হায়দার, রনি মিয়াজী, আব্দুর রউফ, কামরুল ইসলাম কামু, ওমর ফারুক, শেখ সম্রাট হোসেন, মো. সাদেকুজ্জামান সোহেল, মো. সাইদুজ্জামান রেজা, সায়েদ হোসেন শান্ত, বাধন, মো. লেহাজ উদ্দিন, জামিল চৌধুরী ডলার, রহিম আব্দুর রহিম ও আবু সালেহ রহিমসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।