Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজার নিরাপত্তা দেখতে মুন্সীগঞ্জের বিভিন্ন মণ্ডপে পুলিশ সুপার

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মুন্সীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।

রোববার (১৮ অক্টোবর) মহাঅষ্টমী উপলক্ষে তিনি জেলার শ্রীনগর থানার দাসপাড়া এবং সিরাজদিখান থানার রশুনিয়া ও ইছাপুরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহফুজুর রহমান, শ্রীনগর ও সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সবার জন্য নিরাপদ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।