আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটিতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় হলদিপোতা নদীতে পূর্ব কাদাকাটি সার্বজনীন স্কুলবাড়ি দুর্গামন্দিরের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছয়টি নৌকাদল অংশ নেয়।
প্রতিযোগিতায় দাঁদপুরের ‘জয় মা জগদ্ধাত্রী’ দল প্রথম হয়ে ১০ হাজার টাকা, টেংরাখালীর ‘জয় মা কালী’ দল দ্বিতীয় হয়ে ৬ হাজার টাকা এবং বামনডাঙ্গার ‘জয় মা পাগল-পাগলি’ দল তৃতীয় হয়ে ৩ হাজার টাকা পুরস্কার পায়।
ডা. ভগেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কুমার পাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গীতা রানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম ও সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।
প্রতিযোগিতা পরিচালনা করেন মাধব চন্দ্র ও রসময়।

