Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সয়াবিন তেলের পরিমাপে কারচুপি, ৭৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে বোতলজাত সয়াবিন তেলের পরিমাপে কারচুপি ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া তেল বাজারজাত করার দায়ে খন্দকার কনজ্যুমার প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতল জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সুখবাসপুর এলাকায় বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ফর্টিফায়েড সয়াবিন তেলের বোতল পরিমাপ করে পাঁচ লিটারের বোতলে ১৫০ মিলিলিটার, দুই লিটারের বোতলে ৫০ মিলিলিটার এবং এক লিটারের বোতলে ৪০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ছাড়া পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়াই তেল মোড়কজাত ও বিক্রি করা হচ্ছিল।

এসব অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কম পরিমাণে তেল সরবরাহে ব্যবহৃত বোতলগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিমাপে কারচুপি, নিম্নমানের পণ্য বাজারজাত, অবৈধভাবে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।