Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় দুর্গোৎসবে এমপি হেলেন জেরিন ও সাবেক এমপি নাসিরুল, শাড়ি-অর্থ বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, নারীদের মধ্যে শাড়ি বিতরণ এবং বিভিন্ন পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁরা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর ও দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতারা ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করারও একটি উপলক্ষ। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এমন আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।