Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগের এক মাস পরও নিখোঁজ গৃহবধূ নাজমা, উদ্বেগে পরিবার

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 
অক্টোবর ২০, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলের নড়াগাতী থানায় নিখোঁজের অভিযোগ দেওয়ার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গৃহবধূ নাজমা বেগমের (৩৮)। স্ত্রীকে খুঁজে না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বামী তরিকুল ইসলাম ও পরিবারের সদস্যরা। নিখোঁজ নাজমা মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন তাঁর স্বামী।

অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার টোনা গ্রামের বাসিন্দা তরিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের সামছুল আলম মিয়ার মেয়ে। অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান নাজমা। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। সঙ্গে নিয়ে যান নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও মেয়ের আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরিবারের দাবি, নাজমা মাঝেমধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। তিনি বাড়ি থেকে চলে যাওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে ১২ সেপ্টেম্বর নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেন তরিকুল ইসলাম। তবে অভিযোগের এক মাসের বেশি সময় পার হলেও নাজমার কোনো খোঁজ মেলেনি।

নাজমার সন্ধান পেলে ০১৭২১-০৫৫৮০৫ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর স্বামী তরিকুল ইসলাম।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, “শুনেছি, নিখোঁজ নারী মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাঁর সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।