Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘দল কলাগাছকে মনোনয়ন দিলেও সিদ্ধান্ত মানতে হবে’: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

আগামী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনে দল যদি কলাগাছকেও মনোনয়ন দেয়, তবুও সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন।

মতবিনিময় সভায় মন্ত্রী দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।