কালকিনি প্রতিনিধিঃ
সাপ্তাহিক কালকিনি বার্তার সাবেক সম্পাদক ও প্রকাশক, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কালকিনি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাংবাবিদ জি.এম দেলোয়ার হোসেন দুলালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার।
এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত সাপ্তাহিক কালকিনি বার্তা পরিবারের সার্বিক সহযোগীতায় কালকিনি ও ডাসার উপজেলার সমন্বয়ে গঠিত ভূরঘাটা মজিদবাড়ি প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের আয়োজনে বার্তা কার্যালয়ে আগামীকাল বুধবার বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তাই তার সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দোয়ায় উপস্থিত থাকার জন্য বার্তা পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

