Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রামপালে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

MEHADI HASAN
জানুয়ারি ১৮, ২০২২ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুজন মজুমদার, রামপাল প্রতিনিধিঃ

“নয়পেরিয়ে দশে পর্দাপন-সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামপালে বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার সুন্দরবন মহিলা কলেজে সকাল সাড়ে ১১ টায় আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। মোল্লা গোলাম ইয়াসিনের সঞ্চালনায় ও সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ খালিদ আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল, এশিয়ান টিভির রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, শিক্ষক ইজেরদার নাহিদুল ইসলাম, আব্দুল মুক্তাদির, হিরণ চন্দ্র দাস, রিজাউল করিম, রফিকুল ইসলাম, জান্নাতুল মাওয়া সাংবাদিক তানজীম আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা এশিয়ান টিভির উত্তরোউত্তর সফলতা কামনা করে বলেন, মাঠ পর্যায় সকল ধরনের সাধারণ মানুষের কথা তুলে ধরে সংবাদ পরিবেশন করেন এশিয়ান টেলিভিশন। সাংবাদিকদের একটি সংবাদ যেমন নিরপরাধ মানুষকে অপরাধী করতে পারে তেমনি একজন অপরাধীকেও নিরপরাধ করতে পারে। তাদের কলম অনেক শক্তিশালী। তাই ন্যায় ও সততার সাথে আগামীতেও সত্য সংবাদ পরিবেশ করবেন বলে আশা ব্যক্ত করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।