Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শেখ তন্ময় এমপির পক্ষে উপজেলা আওয়ামীলীগের কম্বল বিতরন

MEHADI HASAN
জানুয়ারি ১৮, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

কচুয়ায় বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষে উপজেলার গরীব, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করেন উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন। আজ সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ অফিসে উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগি সংগঠনের মাধ্যমে উপজেলার গরীব, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরনের জন্য উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকের হাতে ১৪শত কম্বল ও শীতবস্ত্র( সোয়েটার ) তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) উপজেলা আওয়ামীলীগ শিকদার কামরুল হাসান কচি,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার, সুজন শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজলা আওয়ামীলীগের যুম্ম সাধারন সম্পাদক সেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম,সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন, সাধারন সম্পাদক কাজী সহিদুল ইসলাম,মৎস্যলীগের সভাপতি রিপন শিকদার, যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, সাধারন সম্পাদক আফসানা মিমি আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি –সম্পাদক ও সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।