Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে মোটরসাইকেল চুরির চেষ্টায় আটক ৩

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাজীগ্রাম মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার কাজিয়াড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক ইমন হোসেন (২০) তাঁর মোটরসাইকেলটি কাজীগ্রাম মোড়ে সড়কের পাশে রেখে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় তিন ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখে ইমন চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের আটক করেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) তুহিন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেন।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।