ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার দায়ে পাঁচ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব উল করিমের নেতৃত্বে বড় ফেনী নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, ফেনী মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লা আল হাসান, এনডিসি চয়ন বড়ুয়া, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারজান হোসাইন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার।
নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা এবং নদীতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

