Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি

রক্ত, সংগ্রাম ও গৌরবের পাঁচ বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পৌর বিপণীর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাবেক সভাপতি মাওলানা আলী আসগরের সভাপতিত্বে এবং সুজন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সহসভাপতি শাহাব উদ্দিন শিহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সহসভাপতি হান্নান আকাশ ও সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী। এ ছাড়া ভার্চ্যুয়াল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন পর্তুগালপ্রবাসী রিপন মাহমুদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির অর্থ সম্পাদক ফরহাদ আহমদ, আব্দুল মান্নান, রাজু আহমেদসহ যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করার আন্দোলনে গণঅধিকার পরিষদ অতীতেও রাজপথে সোচ্চার ছিল। ভবিষ্যতেও জনগণের অধিকার রক্ষায় দলটি সক্রিয় ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে কেক কেটে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।