আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার (৫৫) এবং মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)।
দেবহাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন-এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। অভিযানে এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল, আলাউদ্দীন আলীসহ পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

