নড়াইল প্রতিনিধি
পণ্যের ওজনে কম দেওয়ার অভিযোগে নড়াইল শহরের তিনটি বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার নার্সিং কলেজ রোডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডকে ২ হাজার টাকা এবং আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
শামীম হাসান বলেন, বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

