Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মিথ্যা মামলায় বাদীর কারাদণ্ড, খালাস দুই আসামি

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই মামলায় মিথ্যা ও সাজানো অভিযোগ দায়েরের দায়ে বাদী শাহীনুর বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

মামলার নথি ও রায় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লার (২০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন শাহীনুর বেগম। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে তাঁকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাঁকে আবারও শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে বিচারিক কার্যক্রম শেষে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত দুই আসামিকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পাশাপাশি মিথ্যা মামলা করে নির্দোষ ব্যক্তিদের হয়রানি এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করার দায়ে বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আইনের অপব্যবহার রোধে আদালতের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যক্তিগত আক্রোশ বা অসৎ উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা রোধে এ ধরনের রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।