Nabadhara
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে আগুনে পুড়ল বাড়িঘর, গরু-ছাগলসহ ক্ষতি ৫ লাখ টাকা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের চাতরারপুল এলাকায় সবজি ব্যবসায়ী রতনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘর ও পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের দুটি এঁড়ে গরু এবং ৩০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল পুড়ে মারা যায়। এ ছাড়া ঘরে থাকা ধান, গম, খাদ্যশস্য ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের ধোঁয়া ও শিখা দেখে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায়। এতে সবজি ব্যবসায়ী রতন ও তাঁর পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

পরে আগুনে পুড়ে মারা যাওয়া গরু ও ছাগলগুলো মাটিচাপা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।