Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে দুমকি থানা ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহসভাপতি মো. সাইদুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। র‍্যালি ও সমাবেশকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।