ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পুকুরের পানিতে ডুবে আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের ভোলা কাজী বাড়ির হেলাল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় আরাফাত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

