Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ছবি বিকৃত করে প্রচার এবং হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরার আশাশুনিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা শেখ গোলাম কুদ্দুস (ময়না)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

উপজেলার দরগাহপুর গ্রামের বাসিন্দা শেখ গোলাম কুদ্দুস বলেন, ২০০৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর ছেলেও বর্তমানে খুলনা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব। পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি তিনি দরগাহপুর ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও অসহায়-দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

অন্যায়-অনিয়মের প্রতিবাদ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখায় একটি পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীনের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করায় ওই পক্ষ তাঁর ওপর ক্ষুব্ধ হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।

শেখ গোলাম কুদ্দুস আরও অভিযোগ করেন, বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করা হচ্ছে এবং অন্য দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত করে প্রচার চালিয়ে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। তাঁকে হুমকি-ধমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় বাধা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার শিকার হলেও দলের আদর্শে অবিচল রয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। ইউনিয়নকে চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান তিনি।

নিজের নির্বাচনী প্রচারে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে দরগাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সবুজ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।