Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে জমি নিয়ে সংঘর্ষ, কুপিয়ে জখমের অভিযোগ মেম্বার জসিম মাঝির বিরুদ্ধে

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ, মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য জসিম মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ছাড়া নগদ টাকা ছিনিয়ে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগও করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারীর কান্দি এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফয়েজ আহমেদ (৩৯) সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফয়েজ আহমেদের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে জমি দখলের চেষ্টা করলে ফয়েজ আহমেদ, তাঁর ভাই ফয়সাল আহমেদ (৪০) ও পারভেজ মোল্লা (৩৪) বাধা দেন। এ সময় তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফয়েজ আহমেদের অভিযোগ, হামলাকারীরা তাঁদের কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। একপর্যায়ে তাঁর ভাই ফয়সাল আহমেদকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। এ ছাড়া ফয়েজ আহমেদের মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হলে তিনি ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতেও গুরুতর কাটা জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ফয়েজ আহমেদের পকেটে থাকা ২০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জসিম মাঝি বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। তাঁরা থানায় অভিযোগ দিয়েছেন। এলাকার মুরুব্বিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।