নোয়াখালী প্রতিনিধি
কিডনির জটিল সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান। ইতোমধ্যে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক এটিএম মাওলাদাদ চৌধুরীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে, তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
সাংবাদিক লিয়াকত আলী খান তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

