Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৮

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও নাশকতা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) দুপুরে প্রিন্সের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছোট বোনকে বাদ দিয়ে গ্রেপ্তার বাকি সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। ওই ছাত্রী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়ার কারণে তাকে আদালতে সোপর্দ করা হয়নি।

গ্রেপ্তার অন্যরা হলেন প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), মা শামী আক্তার পলি (৩৮) এবং তাঁর চার বন্ধু কাওছার আহমদ সোহাগ (২১), ইফাত আলম রাবিদ (২১), শাহরিয়ার সাদি (১৯) ও তাকরিব রহমান তানহির (২০)। তাঁদের মধ্যে সোহাগের বাড়ি ছাতক উপজেলার জালালপুর, রাবিদের বাড়ি দিরাই উপজেলার চণ্ডীপুর, সাদির বাড়ি ধর্মপাশা উপজেলার সাদিপুর এবং তানহিরের বাড়ি সিলেটের ভাদেরশ্বর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে নাশকতার মামলায় সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। আটকের কয়েক ঘণ্টার মধ্যে তিনি হাজতে অসুস্থবোধ করলে প্রথমে তাঁকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

পুলিশের অভিযোগ, এ সময় প্রিন্সের পরিবারের সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালান এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় প্রিন্সের পরিবারের সদস্য ও বন্ধুদের আসামি করা হয়।

পরবর্তীতে শনিবার দিবাগত রাতে সিলেটের ওই বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে প্রিন্সসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।