Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে ফেনীর সোনাগাজীতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের ভোর বাজারের পশ্চিম অংশ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভোর বাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের ডা. মাহবুব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপি নেতা শামসুদ্দিন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য মোজাম্মেল হোসেন আরিফ।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী, নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভূঞা সোহাগ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস খান রুবেল ও জামায়াত নেতা পেয়ার আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দীন মিন্টু, বিএনপি নেতা জাফর উল্যাহ ও ছাত্রদল নেতা মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।