আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যরা ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি সংগঠনের সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের সহসাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন, প্রচার সম্পাদক মো. পলাশ তালুকদার, গৌরনদী-আগৈলঝাড়া শাখার আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহান। এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও আগৈলঝাড়া সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদার নবগঠিত দুই উপজেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে মানবিক ও সেবামূলক কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

