Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কৃষি উদ্ভাবনের পেটেন্ট ও বাণিজ্যিকীকরণে গাকৃবিতে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ৩, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গবেষণালব্ধ উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা, যথাযথ ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণে সক্ষমতা বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ট্রান্সফার অফিসের উদ্যোগে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের প্রকৃত সার্থকতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। গবেষকদের মেধার স্বীকৃতির পাশাপাশি উদ্ভাবনের সুরক্ষা, গোপনীয়তা ও কার্যকর প্রযুক্তি হস্তান্তর সম্পর্কে সচেতনতা জরুরি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাত ও প্রযুক্তির জাতীয় ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পেটেন্ট অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। পেটেন্ট প্রক্রিয়া সহজ করতে বর্তমান সরকারও বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে।

পরে হিট প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অগ্রগতি নিয়ে উপস্থাপনা করেন প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান, সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. ফয়েজ আহমেদ প্রধান এবং ড. মুহাম্মদ জিয়াউল হক।

প্রশিক্ষণে মেধাস্বত্বের মৌলিক ধারণা, কৃষি উদ্ভাবনের সুরক্ষা, গবেষণার তথ্য-উপাত্তের নৈতিক ব্যবহার, গবেষণাসামগ্রী ব্যবস্থাপনা, জার্মপ্লাজম হস্তান্তর, ম্যাটেরিয়াল ট্রান্সফার অ্যাগ্রিমেন্ট (এমটিএ) এবং গবেষণাগার ও মাঠপর্যায়ের গবেষণা প্রটোকল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কৃষি, ফিশারিজ, বন ও পরিবেশ এবং ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।