Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাছবাহী পিকআপের ধাক্কায় অটোভ্যান চালক নিহত

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।

স্থানীয় দোকানদার হাসান মোল্যা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ার হোসেন অটোভ্যান চালিয়ে কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়ক দিয়ে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। আলামুন্সির মোড়ে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পিকআপের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান। পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন ২১-৪৭৪১।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।