Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় এমপি টিপুর উদ্যোগে নির্মিত হচ্ছে পাকা সড়ক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কাটিয়ে পাকা সড়কের মুখ দেখছেন কয়েকটি গ্রামের মানুষ। স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর হস্তক্ষেপ ও তদারকিতে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে। এতে গাইহানা, গোবিন্দপুর, কৃষ্ণপুর, বড়পই ও কুসুম্বাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম তাঁদের এলাকায় পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে চলাচল করতে হয়েছে। নতুন সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় সেই দুর্ভোগ থেকে মুক্তির আশা করছেন তাঁরা। এ জন্য সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার গোবিন্দপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক পাকাকরণ করা হচ্ছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সরেজমিনে নির্মাণকাজের মান পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা বিরাজ উদ্দিন প্রামাণিক, সোলাইমান আলী, আতাউর রহমান, ইব্রাহিম ও আলাউদ্দিনসহ অনেকে কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তাঁরা বলেন, শুরু থেকেই সড়ক নির্মাণকাজের ওপর এলাকাবাসীর নজরদারি রয়েছে। এলজিইডির কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও কাজের অগ্রগতি ও নির্মাণসামগ্রী পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করতে দেখা যায়নি। নির্ধারিত সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। কাজের মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তাঁরা।

মান্দা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল কাদের বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রাক্কলন ও নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষভাবে তদারকির নির্দেশনা রয়েছে। কাজে কোনো অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।

দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কাটিয়ে নতুন পাকা সড়ক নির্মাণের উদ্যোগে আশাবাদী স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সড়কটি চালু হলে যাতায়াতের পাশাপাশি শিক্ষা কার্যক্রম ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে। বদলে যাবে গ্রামীণ জনজীবনের চিত্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।