Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় ১৫ পরিবার নিয়ে সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

শিশুদের সুরক্ষা ও জীবন রক্ষা, নিরাপদ প্রসব, সুস্থ মা এবং শিশুদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় সারভাইভাল প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গৈলা ইউনিয়নের রাহুতপাড়া এলাকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের (রাহুতপাড়া) হলরুমে কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে ১৫টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলসিসির সভাপতি রেভা জেমস মনিন্দ্র বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমপ্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পার্টনারশিপ ফ্যাসিলিটেটর মিসেস সোফিয়া সুইটি কর্মকার এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ম্যানেজার নোয়েল মিত্র।

এ সময় আরও বক্তব্য দেন এলসিসি কমিটির সদস্য ফ্রান্সিস মিস্ত্রী, জিতেন রয়, তৃষা মোহরি, অফিস সহকারী লাভলী ফলিয়া, নিলীমা সরকার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম ও সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো শিশু যেন অবহেলা বা স্বাস্থ্যঝুঁকির শিকার না হয় এবং কোনো মা যেন প্রসবকালীন ঝুঁকিতে না পড়েন, সে বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিশুর জীবন নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এর সফল বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের মা ও শিশুদের অপুষ্টি দূর করে সুস্থ-সবলভাবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।