Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সড়কে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মন্ডল (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের ধলহরাচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিম উদ্দিন মন্ডল উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের বাসিন্দা। স্থানীয় মুদি দোকানদার কুদ্দুস বিশ্বাস জানান, রাতে আজিম উদ্দিন সড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মোটরসাইকেলের ধাক্কায় আজিম উদ্দিন মন্ডল নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।