Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আট পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

যশোর প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

খুলনা রেঞ্জে শৃঙ্খলা ও শুদ্ধি অভিযানের অংশ হিসেবে একযোগে ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘটনায় যশোরের আটজন রয়েছেন। তাঁদের মধ্যে তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়ম ও বেতন-ভাতার বাইরে অননুমোদিত আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে পূর্বনির্ধারিত বদলির কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গত অক্টোবরের শেষ দিকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আদেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে পেশাগত অসদাচরণ, অনিয়ম ও অননুমোদিত আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগে ২৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁদের মধ্যে কনস্টেবল, বাবুর্চি, গাড়িচালক থেকে শুরু করে এসআই পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

যশোরে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আসা তিন কর্মকর্তা হলেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শিবুপদ মণ্ডল ও শার্শা থানার এসআই আশীষ কুমার। তাঁদের মধ্যে অলোক কুমার দেকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে, শিবুপদ মণ্ডলকে খুলনা আরআরএফ ট্রেনিং সেন্টারে এবং আশীষ কুমারকে ঝিনাইদহের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার এএসআই বাবর আলী, চৌগাছা থানার এএসআই শান্ত, জেলা বিশেষ শাখার (ডিএসবি) মোহাম্মদ আহাদ আলী এবং জেলা গোয়েন্দা শাখার আনিসুর রহমান ও তুষারকান্তি পালকে আগেই বদলি করা হয়েছিল। তাঁদের নিজ নিজ বদলির কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম তিন কর্মকর্তাসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব পালনে অনিয়ম ও বেতন-ভাতার বাইরে আর্থিক সুবিধা গ্রহণের বিষয়ে তাঁদের বিরুদ্ধে ডিআইজি কার্যালয়ে অভিযোগ ছিল। সম্প্রতি এ বিষয়ে ওই কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।