কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে উপজেলার আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।
মাওলানা মহসিন উদ্দিন আজাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারি। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমেদ হানজালা। এ সময় উপজেলা যুবলীগ নেতা মামুন সিকদার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পাগড়ি তুলে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

