Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে অটিষ্টিক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসব

MEHADI HASAN
জানুয়ারি ২৬, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইলঃ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অটিটিষ্টক শিশুদের নিয়ে ক্রীড়া ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। আয়োজিত এ উৎসবে সদর উপজেলার বিভিন্ন এলাকার অটিষ্টিক শিশুরা খেলাধুলা ও বিনোদনমুলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এছাড়া জেলা তথ্য অফিসের শিল্পীরা করোনাসহ সচেতনতামূলক গান পরিবেশন করে।

অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন। ক্রীড়া ও আনন্দ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩৫জন অটিষ্টিক শিশু অংশ গ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।