Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন।

সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘মেধার আলোয় দীপ্ত পথ, গড়ব নতুন ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম এ যুবায়ের রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মেহেদী মান্না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু জিপিএ-৫ অর্জন করেই থেমে থাকলে চলবে না। জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ গ্রহণ করায় তিনি সংগঠনটির প্রশংসা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে এস এম এ যুবায়ের রানা বলেন, একটি মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন পাশে থাকবে এবং সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সরদার রেজাউল করিম, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন জোমাদ্দার, আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুলা মিত্র, শিক্ষক খায়রুন নাহার শাপলা ও সাবেক সেনাসদস্য আল-আমিন।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।