Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার, পাল্টা ৯ কোটি টাকা পাওনার দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
নভেম্বর ৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ। তাঁর বিরুদ্ধে এক প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তিনি বলেছেন, বরং অভিযোগকারী জাহাঙ্গীর মিয়ার কাছে তাঁর প্রায় ২৯ লাখ কাতারি রিয়াল পাওনা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে হানিফ আহমেদ সবুজ জানান, প্রবাসে থাকাকালে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার সঙ্গে যৌথ মালিকানায় কয়েকটি ব্যবসা পরিচালনা করেন তিনি। দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের একপর্যায়ে জাহাঙ্গীর মিয়া তাঁর পাওনা ৯ কোটি টাকা পরিশোধ করতে সম্মত হন। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩ কোটি টাকার একটি চেক দেওয়া হয়। বাকি টাকা ছয় মাস পর পরিশোধের সিদ্ধান্ত হয়েছিল।

তিনি আরও দাবি করেন, গত ২৭ অক্টোবর চেকটি সিটি ব্যাংকে জমা দেন। পরদিন ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে জানায়, চেক প্রদানকারীর হিসাবটি (অ্যাকাউন্ট) ব্লক থাকায় ওই চেকের বিপরীতে অর্থ উত্তোলন বা লেনদেন সম্ভব নয়।

হানিফ আহমেদ সবুজের অভিযোগ, এ ঘটনার পর তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে সংবাদ সম্মেলন করে অর্থ আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হয়েছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের সমর্থনে বিভিন্ন কাগজপত্র ও প্রমাণাদি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন সাবেক এই জনপ্রতিনিধি। একই সঙ্গে কাতারে অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে প্রকৃত তথ্য জেনে বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে জাহাঙ্গীর মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।