Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কিউএস র‌্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় গাকৃবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‌্যাঙ্কিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬১ দশমিক ৮। ৬৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর তাদের ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৭ সালের র‌্যাঙ্কিং প্রকাশ করে। গবেষণায় উৎপাদনশীলতা ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে গাকৃবির এ অর্জনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সার্বিক র‌্যাঙ্কিংয়েও ভালো অবস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে গাকৃবি। এ ছাড়া এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮৬তম।

এবারের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়। জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যেই এর সার্থকতা।

তিনি বলেন, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির দ্বিতীয় অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি। এ অর্জন আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে কাজ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার রনি ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।