Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটন, তদন্ত কর্মকর্তাকে ডিআইজির পুরস্কার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৫) হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী।

রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের উপস্থিতিতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নুল আবেদীনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর বিকেলে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় করতোয়া নদীর পূর্ব পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের স্ত্রী মিম খাতুন মরদেহটি গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের অটোরিকশাচালক আসাদুল ইসলামের বলে শনাক্ত করেন।

ঘটনার শুরুতে হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সূত্র না থাকলেও পুলিশ পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে আধুনিক তথ্যপ্রযুক্তি ও নিবিড় তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন এবং পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে তদন্তকারী কর্মকর্তাকে বিশেষ অর্থ পুরস্কার প্রদান করেন ডিআইজি মীর আশরাফ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।