Nabadhara
ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ ছাত্রশক্তির

কুবি প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে হুমকিসূচক বক্তব্য দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক সংগঠনের ব্যক্তিগত কর্তৃত্ব প্রতিষ্ঠার জায়গা নয়। এটি জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও গণতান্ত্রিক সহাবস্থানের প্রতিষ্ঠান। কোনো ঐচ্ছিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা না হওয়া ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। এর সঙ্গে কারও পদোন্নতি, পেশাগত দায়িত্ব কিংবা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধাকে যুক্ত করার অধিকার কোনো ছাত্রসংগঠনের নেই।

এতে আরও বলা হয়, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা সংশ্লিষ্টদের প্রাতিষ্ঠানিক অধিকার, কারও অনুগ্রহ নয়। ছাত্ররাজনীতির শক্তি হুমকি, ভয়ভীতি কিংবা ক্ষমতার দাপটে নয়; বরং অধিকার প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিবাদ এবং সবার মর্যাদা রক্ষার মধ্যে নিহিত।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল আহ্বায়কের বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। তিনি বলেন, ‘যারা জাতীয় দিবসকে অবহেলা করে, তাদের আমরা মনে রাখব। ভিসি স্যারের কাছে পদোন্নতি কিংবা অন্য কোনো সুবিধার জন্য গেলেও তাদের মনে রাখব।’

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান শুভ বলেন, জাতীয় দিবসের অনুষ্ঠানে সবার উপস্থিত থাকা উচিত ছিল। কিন্তু উপস্থিতি ছিল খুবই কম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা কেন প্রশাসনের ডাকে সাড়া দেন না, সেটি স্মরণ করিয়ে দিতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন। এতে নেতিবাচক কিছু নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে যাঁদের আপত্তি রয়েছে, তাঁরা একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোক এবং নিজেদের এজেন্ডা নিয়ে কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।