Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ইয়াবাসহ গ্রেপ্তার-২

MEHADI HASAN
জানুয়ারি ২৬, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) সংবাদদাতাঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর পায়রা সেতুর টোল প্লাজার উত্তর পাশে চেকপোস্ট চলাকালে ২০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে দুমকি থানার পুলিশ।পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চরগরব্দী ফেরিঘাট থেকে আরও একজনকে গ্রেফতার করে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দুমকি থানার এসআই মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পায়রা সেতুর চেকপোস্ট থেকে বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের সেকান্দার মৃধার ছেলে আনোয়ার হোসেন মৃধার(৩৭) কাছ থেকে নীল প্লাস্টিকের বায়ুরোধক জিপারের প্যাকেটে ২০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চরগরব্দী ফেরিঘাট থেকে কালাইয়া গ্রামের আলমগীর হাং ছেলে সোহল রানা (৩২) কে গ্রেফতার করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নবধারা কে বলেন এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের১০(ক)/৪১ ধারায় একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।