Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ইউপি সদস্যদের অবহিতকরণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

MEHADI HASAN
জানুয়ারি ২৬, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ৬টি ইউনিয়নের ৭২ জন পুরুষ/নারী সদস্যদের ৩দিন ব্যাপি ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার আয়োজনে গত ২৪-২৬ জানুয়ারী ২০২২ ইং পর্যন্ত  উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্স বাস্তবায়ন করে মোল্লাহাট উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে বুধবার দুপুর ১২টায় একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও সনদ বিরণের মধ্যদিয়ে সমাপনী অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যয়ালী যুক্ত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন ও তথ্য কর্মকর্তা তানিয়া ফেরদৌসী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।