Nabadhara
ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে ৩১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের মতির বাজার থেকে রুচির মোড়গামী সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় জনৈক হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোবারক হোসেন চরমান্দালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম রেদোয়ান।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরদী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শাহিনুর রহমান। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।