Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

অনুষ্ঠানে ইউএনও জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের আচার-আচরণ, চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির বিকল্প নেই। শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরে আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিভাবক সদস্য মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।