Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, নওগাঁয় শিক্ষককে বদলি

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

অভিযুক্ত শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলার উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম তাকে উপজেলার মুখর বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংযুক্তির আদেশ দিয়েছেন।

জেলা শিক্ষা অফিসের চিঠি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বিকেলে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হবে। ওই দিন অবমুক্ত না হলে ১৬ নভেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন তিনি।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ, কয়েক মাস ধরে ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করে আসছিলেন। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠকে অভিযুক্ত শিক্ষককে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তবে অভিযোগ, সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

শুধু একজন নয়, বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী একই ধরনের অভিযোগ করে। সর্বশেষ প্রায় ১০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়। পরে ইউএনও মানজুরা মুশাররফ বিদ্যালয়ে গিয়ে সরেজমিন তদন্ত করেন এবং অভিযোগের সত্যতা পান।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পাঠানো বদলির চিঠি ইতোমধ্যে ওই শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম বলেন, ইউএনও তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর প্রতিবেদন পাঠিয়েছেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।