নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শামীম আরা হক। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহধর্মিণী।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে পুনাকের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর শামীম আরা হক পুনাকের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি পুনাক কার্যালয় এবং সংগঠনটির প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংগঠনের চলমান কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ছাড়া পুনাক, জিএমপির সভানেত্রী শামীম আরা হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

