Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬, উদ্ধার ১৪ কেজি গাঁজা ও ইয়াবা

নরসিংদী প্রতিনিধি 
নভেম্বর ১৩, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীতে জেলা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি, বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলার বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ আব্দুল করিম পাগলা (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁর বিরুদ্ধে গাঁজা-সংক্রান্ত ২৪টি ও ইয়াবা-সংক্রান্ত দুটি মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, শিবপুর থানার পুরানদিয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আসিফ ওরফে রাব্বি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে দুলাল রবি দাশ নামে এক ব্যক্তির জুতা পলিশের কাজে ব্যবহৃত বাক্স থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া পৃথক অভিযানে নিরব নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ডিবি পুলিশ ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে শিবপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি মো. শফিকুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়া আদালতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শফিকুলের বাড়ি বেলাব উপজেলার বটেশ্বর এলাকায়। বর্তমানে তিনি নরসিংদী সদর উপজেলার ভেলানগর পশ্চিম মানিক রোড এলাকায় বসবাস করেন। অপরদিকে, হাদিকুল মনোহরদী উপজেলার পশ্চিম রামপুর এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ জানিয়েছে, নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।