Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৬ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার রূপসায় জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্প বাহিরদিয়া গ্রামের একটি দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির শেখ রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি স্বল্প বাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাঈদের বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাকির শেখ স্বল্প বাহিরদিয়া গ্রামের হীরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, স্বল্প বাহিরদিয়া এলাকায় হীরকের দোকানের সামনে দুর্বৃত্তরা জাকির শেখকে গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।