Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হুমায়ূন আহমেদের জন্মদিনে পাঠক-ভক্তদের পদচারণায় মুখর নুহাশপল্লী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
নভেম্বর ১৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে পাঠক-ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে তাঁর হাতে গড়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশপল্লী। শুক্রবার (১৩ নভেম্বর) জন্মদিন উপলক্ষে সেখানে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জন্মদিনের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকাল ৮টার দিকে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। পরে ভক্ত, কবি, লেখক ও নাট্যাঙ্গনের মানুষেরাও ফুল দিয়ে প্রিয় লেখককে স্মরণ করেন।

বেলা সাড়ে ১১টার দিকে নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন। নুহাশপল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সকালে সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং পরে কেক কাটার আয়োজন করা হয়। অসুস্থতার কারণে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিত ও নিষাদ এবার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। দীর্ঘদিন কোলন ক্যানসারে আক্রান্ত থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি পাঠক-দর্শকের কাছে আজও সমান জনপ্রিয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।