Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় বিরোধপূর্ণ জমির কলাগাছ কাটার অভিযোগ, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় আদালতে বিচারাধীন বিরোধপূর্ণ জমির কলাগাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে জমির মালিকানা ও দখল নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালা উপজেলার ভায়ড়া-শাহপুর বটতলা টাওয়ার রোডসংলগ্ন জমিটি ২০২০ সালের ১৪ ডিসেম্বর মৃত আব্দুল মজিদের ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করেন শাহপুর পূর্বপাড়ার বাসিন্দা প্রভাষক মো. আকরামুল হক। জমি কেনার পর থেকে তিনি সেটি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।

পরবর্তী সময়ে জমিটি নিয়ে শাহপুর পশ্চিমপাড়ার আবু জাফর শেখের ছেলে মোস্তাফিজুর রহমান বাবুর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে জমির মালিকানা ও স্বত্ব নির্ধারণের জন্য গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে ৪৫/২০২৬ নম্বর দেওয়ানি মামলা করেন আকরামুল হক। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

প্রভাষক আকরামুল হকের অভিযোগ, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রাতের আঁধারে তাঁর জমিতে লাগানো কলাগাছগুলো কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় তিনি মোস্তাফিজুর রহমান বাবুকে দায়ী করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মোস্তাফিজুর রহমান বাবু বলেন, “আমি গাছ কাটিনি। তিনটি গাছ গোড়াসমেত তুলে রেখেছি।”

আদালতে জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় কলাগাছ কাটার এ অভিযোগ স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী প্রভাষক মো. আকরামুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।