Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান, ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাঁদা জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি ইঞ্জিনচালিত বোট এবং নদীর তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে উত্তোলিত বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক ও সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান অংশ নেন। এ সময় পুলিশ সদস্য ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে ওঠা আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানিসহ সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। এ সময় আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে দুই মাসের কারাদণ্ড, অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীভাঙনের আশঙ্কা তৈরি হওয়ায় স্থানীয় গ্রামবাসী ও সুধীজন প্রশাসনের কাছে বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে এগুলোর মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।